
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। শুক্রবার (২১ আগস্ট) পৃথক বার্তায় তারা এই শুভেচ্ছা জানান।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার বার্তায় আশা প্রকাশ করেন যে, জনপ্রতিনিধি হিসেবে নতুন রাষ্ট্রপতির দীর্ঘ অভিজ্ঞতা এবং রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যকার আত্মত্যাগের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্ক ও গভীর বন্ধুত্বের কথা স্মরণ করেন। মুর্মু বলেন, সম্প্রতি জ্বালানি, প্রযুক্তি, কানেক্টিভিটি, যুববিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষা খাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তৃত হয়েছে। তিনি নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন, যাতে প্রতিবেশী দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী হয়।
অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি তার অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ অগ্রগতির ধারা বজায় রাখবে এবং জনগণের কল্যাণে কাজ করে যাবে। তিনি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক শিকড়কে গুরুত্ব দেন। দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক ধারাকে স্বাগত জানিয়ে তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া, দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার সুযোগ তৈরি করতে তিনি মির্জা ফখরুলকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণও জানান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২