
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
শপথগ্রহণের পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই অভিনন্দন বার্তা জানানো হয়। বিবৃতিতে ভারতের রাষ্ট্রপতি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ উপলক্ষে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন যে, মির্জা ফখরুলের দীর্ঘ জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় একটি সফল সময়ের সূচনা করবে।
ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান অনন্য সম্পর্কের কথা উল্লেখ করে ভারতের রাষ্ট্রপতি বলেন, এই সম্পর্কের মূলে রয়েছে ত্যাগের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং বন্ধুত্বের উষ্ণ সম্পর্ক। সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, সংযোগ, যুববিষয়ক, স্বাস্থ্য এবং শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত প্রসারিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বিবৃতিতে দ্রৌপদী মুর্মু আরও বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যকার অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন। সবশেষে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অব্যাহত সুস্বাস্থ্য, সুখ এবং দায়িত্বের সফল সম্পাদনার জন্য শুভকামনা জানানোর পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২