
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন। তার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত দিন সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা শুরু করবেন।
বঙ্গভবনের ২ নম্বর গেইটে পৌঁছানোর পর পুলিশ সদস্যদের একটি সুসজ্জিত দল নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানাবে। সেখান থেকে তাকে গার্ড অব অনার মঞ্চে নিয়ে যাওয়া হবে, যেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করবে। এই আনুষ্ঠানিকতা শেষে তিনি বঙ্গভবনে তার কার্যালয়ে প্রবেশ করবেন।
এর আগে, গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি দীর্ঘ সময় ধরে বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনকালীন সময়ে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।
এদিকে, বঙ্গভবনে ওঠার আগের দিন শনিবার সকাল সাড়ে ৯টায় নতুন রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর তিন বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরে যাবেন এবং এরপর গুলশানের বাসভবনে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২