
রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে নামাজ আদায় শেষে তিনি জিয়া স্মৃতি কমপ্লেক্সে পৌঁছান।
সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করার পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি ফাতেহা পাঠ করেন এবং মোনাজাত করেন। কবর জিয়ারতের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী।
সমাধি কমপ্লেক্সের নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা দলের নেতা-কর্মী ও সমর্থকরা এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। রাজনীতির দীর্ঘ পথচলায় বিএনপি মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেও বহুবার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে জিয়া দম্পতির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২