চট্টগ্রামের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টিবলু কান্তি দের বিরুদ্ধে নানা অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তিনি নিয়মিত হাসপাতালে উপস্থিত থাকেন না এবং ডিউটির সময়ে ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করেন।
হাসপাতালের নিয়ম অনুযায়ী আবাসিক মেডিকেল অফিসার হিসেবে সপ্তাহে ছয় দিন দায়িত্ব পালনের কথা থাকলেও তিনি সপ্তাহে তিন থেকে চার দিনের বেশি আসেন না। তার নিয়মিত অনুপস্থিতি থাকা সত্ত্বেও মাসিক হাজিরা খাতায় শতভাগ উপস্থিতি দেখানো হয় বলে জানা গেছে। হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসকদের অভিযোগ, ডা. টিবলু হাসপাতালে প্রভাব খাটান এবং কেউ তার ভয়ে কথা বলার সাহস পায় না।
চিকিৎসকরা আরও জানান, আরএমও রোগীদের ইচ্ছামতো অপ্রয়োজনীয় পরীক্ষা করতে বাধ্য করেন এবং রাউজানের নির্দিষ্ট কিছু ডায়াগনস্টিক সেন্টারের টেকনিশিয়ানদের হাসপাতালে এনে পরীক্ষা করান, যা নিয়মবহির্ভূত। এতে তিনি কমিশন পান বলে অভিযোগ রয়েছে। এছাড়া রোগীদের সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ না দিয়ে বাইরে থেকে কিনতে বাধ্য করা এবং বিভিন্ন ওষুধ কোম্পানির সঙ্গে আর্থিক চুক্তির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বিশেষ করে জলিলনগর এলাকার নিউ স্টার ল্যাব নামের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের 'ডি-ডাইমার' পরীক্ষা করানোর প্রবণতা নিয়ে প্রশ্ন উঠেছে। রোগীদের অভিযোগ, সরকারি ব্যবস্থাপত্রে উল্লেখ না করে সাদা কাগজে লিখে ওই ল্যাবে পরীক্ষা করতে বলা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, নিউ স্টার ল্যাবের ডি-ডাইমার পরীক্ষার প্রয়োজনীয় বি-ক্যাটাগরির লাইসেন্স নেই এবং ২০২৩ সালের পর থেকে তা নবায়ন করা হয়নি। তবে ল্যাবের ম্যানেজার জনি দাবি করেছেন, তাদের কাগজপত্র রয়েছে এবং নবায়নের আবেদন প্রক্রিয়াধীন।
সব অভিযোগ অস্বীকার করে ডা. টিবলু কান্তি দে বলেন, ব্যক্তিগত কাজ বা মিটিং থাকলে তিনি বাইরে থাকেন এবং হাসপাতালে নিয়মিত রোগী দেখেন। তিনি দাবি করেন, তার ওপর অনেক দায়িত্ব রয়েছে এবং তিনি না থাকলে হাসপাতালের কাজ ব্যাহত হবে।
এ বিষয়ে রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহজাহান বলেন, হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালন না করার কোনো সুযোগ নেই এবং কেউ এমনটি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আলাস্কায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি…
ভারতের বিহারের বৈশালী রাঘোপুর এলাকায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার…
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে অংশ নেওয়ার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর…
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা…
আবহাওয়া অধিদপ্তর দেশের ৫টি অঞ্চলে বুধবার দুপুর ১টা পর্যন্ত বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে।…
রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে তথ্য সংগ্রহের অভিযোগে জাপানি সাংবাদিক ইমাই ইউকিকে গ্রেপ্তার করেছে রাশিয়ার কেন্দ্রীয়…
This website uses cookies.