গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আতা মিয়া নামের এক অটোরিকশাচালককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে গেছে অপরাধীরা। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রাম থেকে শিমুলতলীগামী বুড়ির বাপের বাড়ির রাস্তা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
আড়াল বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ৯৯৯ নম্বর থেকে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে শিমুলতলী সড়কের ফাঁকা জায়গায় অজ্ঞাতনামা ওই বৃদ্ধের মরদেহ পড়ে ছিল। তার মাথায় দায়ের কোপের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। নিহতের পরনে ছিল নীল-সাদা চেক লুঙ্গি ও গোলাপি রঙের ফতোয়া, এছাড়া তার মুখে পাকা লম্বা দাঁড়ি ছিল।
আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। পুলিশের ধারণা, ছিনতাইয়ের পরিকল্পনা থেকেই যাত্রী সেজে দুর্বৃত্তরা চালককে ৫ থেকে ৭ কিলোমিটার দূরে নির্জন স্থানে নিয়ে আসে এবং তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আধুনিক তথ্যপ্রযুক্তির সাহায্যে ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ছিনতাইয়ের পরিকল্পনা করে যাত্রী সেজে অটোচালককে ৫/৭ কিলোমিটার দূরে নিয়ে আসে।
চাঁদপুরের মতলব উত্তরে হাসনেহেনা আক্তার নামে তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে তার…
কলকাতার মানিকতলায় চোরবাগান পূজামণ্ডপে বৃষ্টির সময় হুড়োহুড়ি করে বের হওয়ার সময় পদপিষ্ট হয়ে ১৮ জনের…
একটি ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে মাছরাঙা টেলিভিশনের দুঃখ প্রকাশে সন্তুষ্ট নন অভিনেত্রী পরীমণি। তিনি নিজের মানসিক…
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে পাঁচ বিরোধী নেতা একটি অনাক্রমণ চুক্তিতে স্বাক্ষর করেছেন।…
জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।…
শনিবার সকালে আকস্মিক রাজধানী পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাড়ে চার ঘণ্টায় তিনি ১৩টি…
This website uses cookies.