Header Premium (728×90)

Categories: জাতীয়

চিকিৎসকের ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে ৩ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ২

যশোরে এক চিকিৎসকের ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে ৩ লাখ ৪১ হাজার টাকা আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার দিনাজপুর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন শাহীনুর রহমান শাহিন (৫০) এবং সঞ্জয় গুপ্তা (৩১)। সিআইডির তথ্য অনুযায়ী, শাহীনুর একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের সুপারভাইজার এবং সঞ্জয় একই প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোটার হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার বিবরণ দিয়ে সিআইডি জানায়, ২০২২ সালের ২১ ডিসেম্বর যশোর শহরের একটি শোরুমে কেনাকাটা করার সময় ওই চিকিৎসক তার ক্রেডিট কার্ড ব্যবহার করেন। লেনদেনে কারিগরি জটিলতার কারণে তখন দীর্ঘ সময় লেগেছিল। এর কয়েকদিন পর ৩১ ডিসেম্বর এক ব্যক্তি ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে ওই চিকিৎসককে ফোন করেন এবং কার্ড সাময়িকভাবে বন্ধ থাকার কথা বলে কৌশলে তার কার্ডের গোপন তথ্য সংগ্রহ করেন। সেই রাতেই সাতটি লেনদেনের মাধ্যমে চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে ছয়টি এমএফএস নম্বরে মোট ৩ লাখ ৪১ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় ২০২৩ সালের ২১ মার্চ ভুক্তভোগী চিকিৎসক কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

তদন্তে সিআইডি জানতে পারে, শাহীনুর মোবাইল অপারেটরের সুপারভাইজার থাকাকালে ব্র্যান্ড প্রমোটারদের সহায়তায় গ্রাহকদের আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট একাধিকবার সংগ্রহ করে অতিরিক্ত সিম নিবন্ধন করতেন। এসব সিম ব্যবহার করে ভুয়া বিকাশ অ্যাকাউন্ট খোলা হতো এবং পরে সেগুলো ক্রেডিট কার্ডসহ বিভিন্ন আর্থিক জালিয়াতির কাজে ব্যবহার করা হতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং চক্রটির অন্য সদস্যদের সন্ধানে তদন্ত অব্যাহত রেখেছে সিআইডি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…

1 hour ago

নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…

1 hour ago

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…

2 hours ago

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক

যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…

2 hours ago

ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে ফ্রান্সে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৩.১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল…

2 hours ago

আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে

বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ…

3 hours ago

This website uses cookies.