বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন যে, নির্বাচনের গেজেট আজই প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
সিইসি বলেন, এই নির্বাচনটি ছিল একটি ঐতিহাসিক প্রক্রিয়া। তিনি সংসদ সদস্যদের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, আমরা সবার সহযোগিতা পেয়েছি এবং একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি। রাষ্ট্রপতি নির্বাচনের এই পুরো ডেলিভারি প্রক্রিয়াটিও ঐতিহাসিক ছিল এবং আমরা নির্বাচন ভবন থেকে চলে আসার পরই আজ এই গেজেট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে সংসদ ভবনে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন, যার মধ্যে ৩৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়েছেন এবং কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ৫…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই…
সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা সহজ ও স্বচ্ছ করতে অনলাইন পদ্ধতি চালু করেছে গৃহায়ণ ও গণপূর্ত…
সৌদি আরবের বেশিরভাগ আকাশসীমা ও বিমানবন্দরকে 'অনিরাপদ' হিসেবে চিহ্নিত করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে ইয়েমেনের…
রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। দুর্গাপূজাকে কেন্দ্র…
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বিশেষ প্রটোকল ও নিরাপত্তা…
This website uses cookies.