
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে কারা মহাপরিদর্শকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এই কর্মকর্তাকে তার বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন। দীর্ঘ প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তবে বুধবার রাত পর্যন্ত নতুন করে কাউকে কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
এর একদিন আগে, মঙ্গলবার কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মোতাহের হোসেন জানিয়েছিলেন যে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ২ হাজার ২৪৭ জন বন্দি পালিয়ে গিয়েছিল। তিনি আরও জানান, এর মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং ৬৯০ জন বন্দি এখনো পলাতক রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২