
নাটোরের বাগাতিপাড়া উপজেলার সোনাপুর বাজারসংলগ্ন ডুমরাই ঢাকাপাড়া জামে মসজিদ থেকে আব্দুল মমিন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মসজিদের জানালার লোহার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত আব্দুল মমিন ডুমরাই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর আগে আব্দুল মমিন তার স্ত্রী মঞ্জুয়ারা বেগমের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। কথোপকথনের একপর্যায়ে তিনি কালেমা পাঠ করেন। এরপর তার আর কোনো সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খুঁজতে শুরু করেন।
পরবর্তীতে মসজিদের খাদেম বেলাল হোসেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে জানালার সঙ্গে আব্দুল মমিনের লাশ ঝুলতে দেখেন। স্থানীয়রা ঘটনাটি দেখে পুলিশকে খবর দেন।
বাগাতিপাড়া মডেল থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করছে। পরিবারের ধারণা, কোনো মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২