Header Premium (728×90)

Categories: জাতীয়

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক মাছুম আহমদ নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের নিউহ্যাম এলাকায় দুর্বৃত্তের গুলিতে মাছুম আহমদ (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে সেন্ট বার্থোলোমিউস সড়কে একটি গাড়ির ভেতর থেকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই চিকিৎসাকর্মীরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তদন্ত শুরু করেছে।

নিহত মাছুম আহমদের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিকোনা গ্রামে। তিনি মোহাম্মদ আমির আলীর বড় ছেলে। ছোটবেলা থেকেই মাছুম লন্ডনে বসবাস করছিলেন এবং মাঝেমধ্যে বাংলাদেশে আসতেন। তাঁর আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তাঁর বাবা ছাড়া পরিবারের অন্য সদস্যরা সবাই যুক্তরাজ্যে বসবাস করেন। মাছুমের ছোট ভাই মানিক উদ্দিন জানান, স্থানীয় সময় ভোর চারটার দিকে পুলিশ তাঁদের বাসায় এসে মাছুমের ছবি দেখিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। মাছুমের মরদেহ বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।

মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর আনুমানিক তিনটার দিকে সেন্ট বার্থোলোমিউস রোডে গুলির শব্দ শুনে পুলিশ ও অ্যাম্বুলেন্সের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে একটি গাড়ির ভেতরে মাছুমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ঘিরে রেখে আলামত সংগ্রহের কাজ চলছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তদন্তের নেতৃত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর ড্যান হুইটেন এই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, অপরাধীদের শনাক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং ওই এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন বা কোনো কিছু দেখেছেন এমন ব্যক্তিদের পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। কোনো প্রত্যক্ষদর্শী বা ভিডিও ফুটেজ থাকলে রেফারেন্স নম্বর ‘সিএডি ৭৯৭/১৮এইউজি’ উল্লেখ করে ১০১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে ঠিক কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে পুলিশ এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

জমিসংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট বিএনপির নিন্দা

লালমনিরহাটে পারিবারিক জমির বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপি ও দলের নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা…

4 minutes ago

আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারে ট্রানজিট রুট এখন বাংলাদেশ

বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিপন্ন বন্যপ্রাণী ভারতে পাচার করছে শক্তিশালী…

7 minutes ago

বাংলাদেশে সক্রিয় আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার সিন্ডিকেট

দেশের ভেতর ও আন্তর্জাতিক সীমান্তজুড়ে সক্রিয় বন্যপ্রাণী পাচার চক্র। আফ্রিকা ও দূরপ্রাচ্যের বিপন্ন প্রাণীদের ট্রানজিট…

7 minutes ago

লালমাইয়ে স্কুলছাত্রী তাজমিন হত্যা মামলায় সিএনজিচালক সুমন গ্রেপ্তার

কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের প্রধান আসামি সিএনজিচালক সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

13 minutes ago

নাব্যতা সংকটে রাজিবপুর ও নয়ারচর ঘাট, হেঁটে পার হচ্ছেন যাত্রীরা

কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন রাজিবপুর ও নয়ারচর ঘাটে তীব্র নাব্যতা সংকট দেখা দিয়েছে। শুষ্ক মৌসুমে…

15 minutes ago

ভারতের গণতান্ত্রিক লড়াইয়ের তরুণ মুখ নেহা বোরা

সেনা কর্মকর্তা বাবার সন্তান নেহা বোরা আজ ভারতের রাজনৈতিক অঙ্গনে তরুণদের প্রতিবাদের এক বলিষ্ঠ মুখ।…

22 minutes ago

This website uses cookies.