
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন নেতৃত্ব গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিশনের নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। এর আগে একটি সার্চ কমিটি তিনজনের নাম চূড়ান্ত করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছিল। সেই প্রতিবেদনের ভিত্তিতেই এই নিয়োগ চূড়ান্ত করা হয়।
চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে আপিল বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার। তিনি অন্তর্বর্তী সরকারের সময় অর্থ মন্ত্রণালয়ের অধীনে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অপর কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান একজন অবসরপ্রাপ্ত সচিব, যিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন।
দুদক সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি দমন, অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর জোর দেওয়া হবে। এছাড়া কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২