
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দোয়া মাহফিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার সকালে ফৌজদারহাটে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ সালাম, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহম্মদ সলু, যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, সোলায়মান মঞ্জু, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চেয়ারম্যান, নুরুল আনোয়ার চেয়ারম্যান, কামাল উদ্দিন চৌধুরী, মোস্তাফিজুর রহমান হিরু, মোজাহের উদ্দিন আশরাফ, খ. ম. নাজিম উদ্দিন, খোরশেদ আলম মেম্বার, ইদ্রিস মিয়া মেম্বার, মুক্তিযোদ্ধা মহরম আলী, শহিদুল্লাহ ভূঁইয়া, সোলায়মান রাজ, আলাউদ্দিন মাসুম, হেলাল উদ্দিন বাবর, শরীফ চৌধুরী, সাদেক ও বেলালসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশবাসীর সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয় এবং দেশের মানুষের অধিকার ও সমৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দানের প্রার্থনা করা হয়।
নেতাকর্মীরা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে তার ভূমিকার কথা স্মরণ করেন। তারা উল্লেখ করেন যে, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও দলের নেতৃত্ব ধরে রাখা ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে খালেদা জিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সীতাকুণ্ড বিএনপির নেতারা জানান, খালেদা জিয়ার আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে জনগণের পাশে থাকাই হবে তার প্রতি প্রকৃত সম্মান। এছাড়া এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২