
দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর কড়াইল টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকার গ্যাসের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ খাতের কারিগরি ত্রুটিগুলো ইতোমধ্যে কমানো হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই বিদ্যুৎ সমস্যার সমাধান মিলবে। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে দেশে অরাজকতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
বিরোধীদলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এসব সমস্যা সমাধানে বিরোধীদলের পক্ষ থেকে আগামী তিন মাসের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহিতা থাকে এবং তখনই প্রকৃত উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ঘোষণা দেন। তিনি জানান, আগামী এক মাসের মধ্যেই স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণের কর্মসূচি শুরু হবে। এছাড়া দেশের সব উপজেলার ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২