
১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ি ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সকাল থেকেই ওই এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি ও সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
ভোর থেকেই বাড়ির সামনের সড়কের উভয় পাশে পুলিশের ব্যারিকেড বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং পথচারীদেরও চলাচল করতে দেওয়া হচ্ছে না। এলাকাটিতে পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে। সকাল থেকে সেখানে গণমাধ্যমকর্মী ও উৎসুক সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা এক ব্যক্তিকে পুলিশ আটক করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, আটক ব্যক্তির নাম অর্ণব দাস, যার বাড়ি টাঙ্গাইলে। প্রাথমিক তথ্যানুযায়ী, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একজন সক্রিয় কর্মী। ইমদাদুল ইসলাম আরও বলেন, ১৫ আগস্ট ঘিরে শুক্রবার দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২