নোয়াখালীকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানিয়েছে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি লিয়াকত আলী খানের নেতৃত্বে এনইউজে নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানের সময় সংগঠনের সিনিয়র সহসভাপতি আজাদ ভূঁইয়া, সহসভাপতি তাজুল ইসলাম মানিক ও এস এম রিজোয়ান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সহসাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, কোষাধ্যক্ষ কামরুল কানন, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা লিটন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম কিবরিয়া রাহাত, দপ্তর সম্পাদক নাসিম শুভ, ক্রীড়া সম্পাদক ফজলুল কাদের রাজু, নির্বাহী সদস্য আকাশ মো. জসিম, সিরাজ উদ্দিন শাহিন, এমএস জামাল, মো. সালাহ উদ্দিন, সদস্য আজিজ আহমেদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে নোয়াখালীর সুপ্রাচীন ঐতিহ্যের কথা তুলে ধরে বলা হয়, ৩ হাজার ৬৮৫ দশমিক ৮৭ বর্গকিলোমিটার আয়তনের এই জেলায় বর্তমানে ৯টি উপজেলা, ১০টি থানা ও ৮টি পৌরসভা রয়েছে। প্রশাসনিক সদর দপ্তর মাইজদীতে অবস্থিত। স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ৩(৪) ধারা অনুযায়ী প্রস্তাবিত সিটি করপোরেশনের আয়তন ৫৭ দশমিক ৬৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৪ লাখ ৫৭ হাজার ৮৭৯ জন। এখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৭ হাজার ৯৪২ জন।
সাংবাদিক নেতৃবৃন্দ জানান, নোয়াখালী পৌরসভা ও চৌমুহনী পৌরসভার মধ্যকার দূরত্ব মাত্র ৬ কিলোমিটার। ফোরলেন সড়কের মাধ্যমে কাদির হানিফ ইউনিয়ন, একলাশপুর ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভা যুক্ত থাকায় এই এলাকায় শিল্পায়ন দ্রুত বাড়ছে। এখানে বিভিন্ন শিল্পকারখানার পাশাপাশি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিসিক শিল্পনগরী ও বিমানবন্দর রয়েছে। এছাড়া বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজও চলমান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১ মার্চ ২০২৬ তারিখে স্থানীয় সরকার প্রতিষ্ঠা বিধিমালা ২০১০-এর বিধি ৪ অনুযায়ী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম প্রয়োজনীয় তথ্য স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে প্রদান করেছেন। নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খান বলেন, নোয়াখালী পৌরসভা, কাদির হানিফ ইউনিয়ন, নোয়ান্নই ইউনিয়নের একাংশ, একলাশপুর ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভাকে একত্রিত করে সিটি করপোরেশন বাস্তবায়ন করলে জেলার উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত হবে, যা সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের দাবি।
সামিটের টার্মিনালে নতুন জাহাজ থেকে এলএনজি সরবরাহ শুরু হয়েছে, অন্যদিকে কারিগরি ত্রুটির কারণে এক্সিলারেট এনার্জির…
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে অনুষ্কা চাকমা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর…
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের…
ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে ইমেইল ও ফোনকলের মাধ্যমে দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরসহ…
রাজধানীর ৪১৬ বছর পূর্তি ও ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে…
ইতালির রোমে দুর্বৃত্তের হামলায় নিহত নোয়াখালীর একই পরিবারের তিনজনের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার বিকেলে মরদেহগুলো…
This website uses cookies.