
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শ্যালোচালিত আলমসাধু উল্টে আমিনুর রহমান (২৫) নামের এক মাছ বিক্রেতা নিহত হয়েছেন। বুধবার বিকেলে মহেশপুর উপজেলার নোয়ানীপাড়া সস্তার বাওড় সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আমিনুর রহমান মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া নলবিলপাড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই আমিনুর বিকেলে মাছ বিক্রি শেষ করে আলমসাধু চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে নোয়ানীপাড়া সস্তার বাওড় সংলগ্ন সড়কের ভাঙা অংশে পৌঁছালে তিনি যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে আলমসাধুটি ছিটকে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। দুর্ঘটনায় আমিনুর মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহেশপুর থানাধীন ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২