সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের শৃঙ্খলাভঙ্গের দায়ে পাঁচ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে একজন বেঞ্চ অফিসারের বেতন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন পৃথক অফিস আদেশের মাধ্যমে এসব শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করেছে।
প্রশাসনিক আদেশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৯ নভেম্বর থেকে টানা কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে প্রথম আপিল শাখায় দায়িত্বরত অফিস সহকারী মো. আকরাম হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ৯ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এছাড়া বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজন এমএলএসএস মো. আসাদুজ্জামান, মো. মেহেদী হাসান, মো. ফিরোজ মিয়া ও মোছা. রুক্ষুন নিশাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। গত ৪ আগস্ট জারি করা আদেশের মাধ্যমে এই মামলা নিষ্পত্তি করা হয়।
অপরদিকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার মো. জামাল হোসেন প্রধানের বেতন বন্ধ রাখার অফিস আদেশ জারি করা হয়েছে। গত ২৬ জুলাই এই সংক্রান্ত আদেশ প্রদান করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন…
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার পর বিমান চলাচল বন্ধ করে…
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে গঠিত কমিটিকে ‘যেমন খুশি তেমন সাজো’ আখ্যা…
ফ্যামিলি কার্ড কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ…
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে প্রথম হয়েছেন ঢাকার মারকাযু ফয়জিল কুরআন…
যোগ্য ব্যক্তি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোকে লাভজনক করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির…
This website uses cookies.