কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামে অবৈধভাবে পরিচালিত একটি সিগারেট কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে প্রায় ২০ লাখ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা। সিগারেট ছাড়াও কারখানা থেকে বিপুল পরিমাণ কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে 'নেভি', 'ডার্বি' ও 'রয়েল' ব্র্যান্ডের নকল সিগারেট পাওয়া যায়। তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা অবৈধ মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানিয়েছেন।
কারখানাটি হাবিব মাস্টারের মালিকানাধীন একটি ফার্মে অবস্থিত। হাবিব মাস্টার দাবি করেছেন, তিনি গোডাউনটি জয়রামপুর এলাকার শাকিল এবং বৈদ্যনাথতলা এলাকার লিওন হোসেন নামের দুই ব্যক্তির কাছে মাসিক ৪০ হাজার টাকায় ভাড়া দিয়েছিলেন। তিনি নিজেকে একজন স্কুলশিক্ষক হিসেবে পরিচয় দিয়ে দাবি করেন যে, সেখানে নকল সিগারেট তৈরির বিষয়টি তার জানা ছিল না। স্কুলের কাজে ব্যস্ত থাকায় ওই দিকে তার খুব একটা যাওয়া হয় না বলেও তিনি জানান।
হাবিব মাস্টার আরও জানান, এর আগেও র্যাব ও কাস্টমস বিভাগ কারখানাটিতে অভিযান চালিয়েছিল এবং সেটি সিলগালা করেছিল। তবে পরে আদালতের মাধ্যমে কারখানাটি পুনরায় চালু করা হয়। সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস স্বীকার করেছেন যে, আগের অভিযানের পর কারখানাটি সিলগালা করা হলেও মালিকপক্ষ আদালতে মামলা করে তা পুনরায় চালু করার সুযোগ পায়। এর আগে গত ৯ মে র্যাব-১২ কুষ্টিয়া ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে একই কারখানায় পাঁচটি নকল সিগারেট তৈরির মেশিন এবং প্রায় ১ লাখ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, সিলগালা করার কিছুদিনের মধ্যেই কারখানাটি পুনরায় চালু করা হয়েছিল।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…
ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…
বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…
বিয়ের দেড় বছরের মাথায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন চিকিৎসক আঁচল রায়।…
This website uses cookies.