
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র ডাকাত দল হানা দিয়ে ১৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ দল এই ডাকাতির ঘটনা ঘটায়।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা নদীপথ দিয়ে ট্রলারযোগে এসে বাড়ির বারান্দার পকেট গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে নিজ নিজ কক্ষের দরজা বন্ধ করে দিলে ডাকাতরা দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে।
এ সময় বাড়ির মালিক স্বপন শিকদার বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে কুপিয়ে আহত করে। ডাকাত দলটি নগদ ২ লাখ ৩০ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে পুনরায় নদীপথেই পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১০: ৪৮আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১০: ৪৮
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২