চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড বাইপাস এলাকার মডার্ন হাসপাতালের উত্তর পাশে, মহাসড়কের পশ্চিম দিকের আমিরাবাদ গ্রামে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সময় পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ সহায়-সম্বল কিছুই রক্ষা করতে পারেননি।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন রফিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম, সাত্তার হোসেন, মোহছেনা বেগম এবং জাহাঙ্গীর, যার একটি ব্যবসাপ্রতিষ্ঠানও পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দা মুজাহির উদ্দিন আশরাফ জানান, ঘটনার প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে ততক্ষণে আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং সব মালামাল পুড়ে যায়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেল্লাল হোসেন জানান, খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত শেষে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এই অগ্নিকাণ্ডের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-মুখী লেন প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে। কুমিরা হাইওয়ে থানার ওসি মো. নুরুল আফসার জানান, সন্ধ্যা থেকেই চট্টগ্রামমুখী লেনে যানজট ছিল, এর মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-মুখী লেন বন্ধ হয়ে যাওয়ায় যানজট আরও দীর্ঘ হয়, যার ফলে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিকভাবে অসচ্ছল এবং তারা এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। এলাকাবাসী পরিবারগুলোর জন্য দ্রুত খাদ্য, পোশাক ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করার পাশাপাশি সরকারি সহায়তা এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮২টি ফ্লাইট বাতিল করা…
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন…
জামালপুরের বকশীগঞ্জে নিজ বসতঘরের চালের সাথে ফাঁস লাগানো অবস্থায় আলাল মিয়া (৩০) নামে এক যুবকের…
দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে কৃষক ও কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও…
ধানমন্ডি সাতমসজিদ রোডে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে শহীদ আবদুল্লাহ আল মাসুদ রানাকে এক মাসের কারাদণ্ড…
বিশ্ববাজারে বাংলাদেশের চিংড়ির চাহিদা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ৬০০ চিংড়িচাষিকে নিয়ে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে।…
This website uses cookies.