
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে র্যাব-১০। সোমবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বাঘড়া বাজারের পাশে একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি জব্দ করা হয়।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত গুলিগুলো যাচাই-বাছাইয়ের পর দেখা গেছে যে, এগুলো ২০২৪ সালের ৫ আগস্ট লুণ্ঠিত হয়েছিল।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা দল কাজ শুরু করেছে। এছাড়া আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত শটগানের গুলিগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২