Header Premium (728×90)

Categories: জাতীয়

শ্রীনগরে পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড লুণ্ঠিত শটগানের গুলি উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব-১০। সোমবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বাঘড়া বাজারের পাশে একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত গুলিগুলো যাচাই-বাছাইয়ের পর দেখা গেছে যে, এগুলো ২০২৪ সালের ৫ আগস্ট লুণ্ঠিত হয়েছিল।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা দল কাজ শুরু করেছে। এছাড়া আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত শটগানের গুলিগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রেজাউল হক

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর থাইল্যান্ড ও মালয়েশিয়া সফরকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন…

7 minutes ago

চাঁদাবাজি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য সমান হুমকি: বিপিএমইএ

চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি ও অস্থিতিশীল পরিস্থিতি দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ী সবার জন্যই সমান হুমকি…

11 minutes ago

এনআইডি সেবা সহজ করতে ৩০ সেপ্টেম্বর ইসির মতবিনিময় সভা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দেওয়ার প্রক্রিয়া নির্ধারণ ও তা আরও সহজ করতে আগামী ৩০ সেপ্টেম্বর…

14 minutes ago

সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০…

16 minutes ago

জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের বৈঠক

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের…

30 minutes ago

শিশু নাফিস অপহরণ মামলার আসামির শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাস বয়সী শিশু নাফিসকে অপহরণ ও পাচারের মূলহোতা আবুল কালাম আজাদের দৃষ্টান্তমূলক…

39 minutes ago

This website uses cookies.