জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন যে, রাষ্ট্রপতি নির্বাচনে নিজ দলের বাইরে কোনো প্রার্থীকে ভোট দিলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের (এমপি) পদ বাতিল হয়ে যাবে। মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই সতর্কবার্তা দেন।
চিফ হুইপ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর রয়েছে। ফলে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ ভোট প্রদান করলে তার সদস্যপদ খারিজ হবে।
আগামী ২০ আগস্ট সংসদকক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা তাদের বিভক্তিসংখ্যা অনুযায়ী ভোট দেবেন। চিফ হুইপ আরও জানান, রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং ভারপ্রাপ্ত স্পিকার যখন ভোট দেবেন, তখন সেই দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। ভোট গণনা থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
বিএনপির প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে ঘোষণা দিলে সবাই জানতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থী সম্পর্কে সবাই বিস্তারিত জানতে পারবেন।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বোয়ালিয়া খালের ওপর নির্মিত সেতুটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে।…
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের…
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন আজ ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।…
মৌলভীবাজার শহরের কোলাহলের একদম কাছেই অবস্থিত চিরহরিৎ বনাঞ্চল ‘বর্ষিজোড়া ইকোপার্ক’। ১৯১৬ সালে সংরক্ষিত বনাঞ্চল এবং…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল সাড়ে…
দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে ৫-৪ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দল।
This website uses cookies.