আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এই ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে। একইসঙ্গে পুরো প্রক্রিয়াটি গণমাধ্যমের উপস্থিতিতে সম্পন্ন করার প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব জানান, ভোটগ্রহণের সময় সাংবাদিকদের জন্য নির্ধারিত আসনের ব্যবস্থা থাকবে। এর আগে সংসদ সচিবালয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ‘রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬’ বিষয়ক একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ভোটগ্রহণের স্থান, সময়, পদ্ধতি এবং গণমাধ্যমের উপস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সংসদ সদস্যরা তাদের নিজ নিজ আসনে বসে ভোট দেবেন। নির্বাচন কমিশনের ২০ জন সহায়ক কর্মকর্তা-কর্মচারী সংসদ সদস্যদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন। মোট ৩৪৯টি ব্যালট পেপার থাকবে। ভোট দেওয়ার পর সংসদ সদস্যরা তাদের ব্যালট পেপার তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে জমা দিতে পারবেন।
ভোটগ্রহণ শেষে অধিবেশন কক্ষেই ব্যালট গণনা করা হবে। ইসি সচিব বলেন, বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে এবং গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সেখানেই প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন। পরবর্তীতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
ব্যালট পেপারের গঠন সম্পর্কে আখতার আহমেদ জানান, এতে দুটি অংশ থাকবে—একটি মুড়ি এবং অন্যটিতে প্রার্থীদের নাম। মুড়িতে ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের জায়গা থাকবে। ভোটারকে পছন্দের প্রার্থীর নামের পাশে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। নির্বাচন কমিশনাররাও সেখানে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং দায়িত্বপ্রাপ্ত ২০ জন কর্মকর্তা-কর্মচারীর জন্য আলাদা পরিচয়পত্র থাকবে।
সংসদ সদস্যদের ভোটাধিকার প্রয়োগ সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটি নির্বাচনের পদ্ধতিগত বিষয় নয়, বরং একটি রাজনৈতিক প্রশ্ন। এ বিষয়ে রাজনৈতিক নেতাদের কাছ থেকেই উত্তর নেওয়া শ্রেয়।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। একাধিক বৈধ প্রার্থী থাকলে ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে একক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রয়োজন হয়নি। এবার একাধিক প্রার্থী থাকলে প্রায় ৩৫ বছর পর সংসদ সদস্যরা সরাসরি ভোট দেওয়ার সুযোগ পাবেন।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বোয়ালিয়া খালের ওপর নির্মিত সেতুটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে।…
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের…
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন আজ ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।…
মৌলভীবাজার শহরের কোলাহলের একদম কাছেই অবস্থিত চিরহরিৎ বনাঞ্চল ‘বর্ষিজোড়া ইকোপার্ক’। ১৯১৬ সালে সংরক্ষিত বনাঞ্চল এবং…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল সাড়ে…
দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে ৫-৪ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দল।
This website uses cookies.