রাজধানীর উত্তরায় বিমানবন্দর সড়কে ডিএল পেট্রলপাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে পেট্রলপাম্পের এক কর্মচারীকে কুপিয়ে এই বিপুল পরিমাণ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জড়িত একাধিক ব্যক্তিকে ইতোমধ্যে শনাক্ত করেছে পুলিশ।
হামলার শিকার ডিএল পেট্রলপাম্পটির মালিক হলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক। তাঁর মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন। ছিনতাইয়ের ঘটনায় পেট্রলপাম্পের ব্যবস্থাপক আবদুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনার দিন সকালে ডিএল পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ড ভ্যানের চালক খোরশেদ টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে এসে ছয়-সাতজন ছিনতাইকারী তাঁদের কাভার্ড ভ্যানটির গতি রোধ করে। এরপর পিস্তল উঁচিয়ে ভয় দেখিয়ে এবং সহকারী ব্যবস্থাপক আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় তারা। ছিনতাই শেষে তারা আবদুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। পরে সেলিমুজ্জামান ও খোরশেদসহ স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত আল আমিনকে উদ্ধার করে বাংলাদেশ–কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, প্রতিদিন একই সময়ে ব্যাংকে টাকা নিয়ে যাওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জানত। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) তারেক আহমেদ বেগ জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িত একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনায় চীনা ইভি মার্কিন বাজারে প্রবেশের বিষয়ে কোনো বড়…
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ক্যাশ কর্মকর্তা শরীফুজ্জামান গ্রাহকদের টাকা আত্মসাৎ করে পলাতক রয়েছেন। এই ঘটনায়…
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার…
ঢাকাই সিনেমার তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় ১০ বছরে পা…
কুষ্টিয়া জেলা শাখার অধীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিরপুর উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন…
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন সহিংসতা ও জমি দখলের ঘটনায় ইসরাইলি সরকারের প্রশ্রয়মূলক মনোভাবের…
This website uses cookies.