Header Premium (728×90)

Categories: জাতীয়

শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ অবস্থান থেকে কাজ করুন: প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজাউদ্দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ১৯৭১ ও ২০২৪ সালে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের মূল লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ গঠন করা, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস করতে পারবে। তিনি আরও বলেন, যারা শহীদ হয়েছেন, তারা একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য লড়াই করে জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারও নেই। এই আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করতে হলে শুধু তাদের স্মরণ করাই যথেষ্ট নয়, বরং বেঁচে থাকা প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে।

বাংলাদেশ স্কাউটসের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি প্রকৃতির প্রতিও দায়িত্বশীল হতে হবে। নিজেরা মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অন্যদেরও দেশের জন্য উদ্বুদ্ধ করতে হবে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বাংলাদেশ স্কাউটসের ১০ জন সদস্যের পরিবারের হাতে বিশেষ সম্মাননা পদক ও আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গনি অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান ও আত্মত্যাগের কাহিনী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় শিক্ষাক্রমে তাদের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি জানান। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিনসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২০: ২৩আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২০: ২৭

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

আল্লাহর বিধান ছাড়া প্রকৃত শান্তি অসম্ভব: মিয়া গোলাম পরওয়ার

চট্টগ্রামে চকবাজার থানা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার…

1 minute ago

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: ন্যায়বিচার পাবেন বললেন রাশেদ খাঁন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ…

18 minutes ago

অধিকৃত পশ্চিম তীরে গাজার মতো যুদ্ধের উস্কানি দিলেন স্মোটরিচ

ইসরাইলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ অধিকৃত পশ্চিম তীরে গাজার মতো সামরিক অভিযান চালানোর উস্কানি…

19 minutes ago

সরকার বা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে রেহাই নেই: মাহদী আমিন

সরকারি দল বা প্রশাসনের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম বা বিশৃঙ্খলা করলে কাউকে বিন্দুমাত্র ছাড়…

30 minutes ago

ভোলায় মহিষ চুরি রোধে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

ভোলার চরাঞ্চলে গরু-মহিষ চুরি বেড়ে যাওয়ায় খামারি ও মহিষ মালিকরা মানববন্ধন করেছেন। রোববার ভোলা প্রেসক্লাবের…

39 minutes ago

কুমিল্লায় ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং লিডার তানজিম, ভিডিও ভাইরাল

কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিক্ষোভ মিছিলে কিশোর গ্যাং গ্রুপ…

39 minutes ago

This website uses cookies.