সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জন বাংলাদেশি শ্রমিক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাটি ঘটে রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে। কারখানায় আগুন লাগার পর মুহূর্তেই তা ভয়াবহ আকার ধারণ করে। জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে এই সোফা কারখানায় কর্মরত ছিলেন নিহতরা। অনেক পরিবার এখনো তাদের স্বজনদের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন।
নিহতদের মধ্যে ১০ জন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। তারা হলেন—কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার, রুবেল, বিশা এলাকার সাগর, মজিদুল, দুবাই এলাকার শুভ, সুমন, পারকাসুন্দা গ্রামের জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ। এছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার নিহত তিনজন হলেন—খাজুরা ইউনিয়নের দিঘির পাড় গ্রামের শামীম হোসেন, শ্রীপুর গ্রামের সাব্বির হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের রবিউল আউয়াল।
সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের এই অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখা এই প্রবাসী ভাইদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাদের শোক সহ্য করার শক্তিদানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরও জানান, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০১: ২৬আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০১: ৩৮
২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে শাহ্জালাল…
আজকের টিভিতে দেখা যাবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচ। এছাড়া এশিয়ান গেমস ও নেশন্স…
গোপালগঞ্জের কাশীয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানাকে গ্রেপ্তার…
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনায় চীনা ইভি মার্কিন বাজারে প্রবেশের বিষয়ে কোনো বড়…
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ক্যাশ কর্মকর্তা শরীফুজ্জামান গ্রাহকদের টাকা আত্মসাৎ করে পলাতক রয়েছেন। এই ঘটনায়…
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার…
This website uses cookies.