অনিয়মিত অভিবাসন, মানবপাচার ও শোষণ প্রতিরোধে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে দক্ষ জনশক্তি তৈরি, নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং অভিবাসী কর্মীদের অধিকার ও মর্যাদা রক্ষার বিষয়ে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।
রবিবার (৯ আগস্ট) প্রবাসী কল্যাণ মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠকে মন্ত্রী এফসিডিও, আইএলও ও বিশ্বব্যাংকের অংশীদারত্বে চলমান ‘রাইজ’ প্রকল্পের মাধ্যমে বিদেশফেরত কর্মীদের টেকসই পুনর্বাসন ও সামাজিক পুনঃএকত্রীকরণের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। এছাড়া দ্বিপাক্ষিক আলোচনার সিদ্ধান্ত বাস্তবায়ন এবং অভিবাসন ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম তদারকির জন্য একটি ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনের প্রস্তাব করেন তিনি।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরিতে যুক্তরাজ্য সহযোগিতা করতে আগ্রহী। তিনি বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও যৌক্তিক ব্যয়ে শ্রম অভিবাসনের বিষয়ে যুক্তরাজ্যের উদ্বেগের কথা তুলে ধরেন এবং অভিবাসন ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এছাড়া গ্লোবাল কমপ্যাক্ট অন মাইগ্রেশন বাস্তবায়নেও যুক্তরাজ্যের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
যুক্তরাজ্যে অনিয়মিত অভিবাসন প্রসঙ্গে ব্রিটিশ হাইকমিশনার বলেন, বর্তমানে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের শীর্ষ পাঁচটি দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে। তিনি জানান, আশ্রয়প্রার্থীদের বিষয়ে যুক্তরাজ্য সরকার ও জনগণ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। বর্তমানে যারা আশ্রয়ের আবেদন করছেন, তাদের মধ্যে খুব অল্পসংখ্যক আবেদনই মঞ্জুর হচ্ছে এবং অন্যদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। তবে আশ্রয় আবেদন নাকচ হওয়ার পর কেউ স্বেচ্ছায় দেশে ফিরলে তাকে পুনর্বাসনের জন্য ৩ হাজার পাউন্ড আর্থিক সহায়তা দেওয়া হয়, যদিও আইনি প্রক্রিয়ায় ডিপোর্ট করা হলে এই সুবিধা পাওয়া যায় না।
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে চাল, আটা, ময়দা ও ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর…
This website uses cookies.