
সুনামগঞ্জের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থানান্তরের কাজ চলায় আজ শনিবার (৮ আগস্ট) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। এই উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে সড়ক ও জনপদ বিভাগের সামনের ১১ কেভি থানা ও ১১ কেভি আমবাড়ি ফিডার স্থানান্তর করা হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে থানা ফিডারের আওতাধীন পিটিআই স্কুল এরিয়া, আমপাড়া, জামতলা, পুরাতন বাস স্ট্যান্ড, সোমপাড়া, আরপিন নগর (আংশিক), মুক্তার পাড়া, পৌরবিপনি, কালীবাড়ী, বালুর মাঠ, উকিলপাড়া, কাজির পয়েন্ট, প্রিয়াঙ্গ মার্কেট এলাকা এবং এসপি বাংলো এলাকায় বিদ্যুৎ থাকবে না।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২