Header Premium (728×90)

Categories: জাতীয়

রাজধানীতে আজ হালকা বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ শনিবার হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করেছে। এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

কবিরহাটে নিখোঁজের একদিন পর ডোবায় মিলল যুবদল নেতার মরদেহ

নোয়াখালীর কবিরহাটে নিখোঁজের একদিন পর আজাদ হোসেন নামে এক যুবদল নেতার মরদেহ বাড়ির পাশের ডোবা…

4 minutes ago

হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান চুক্তি কাছাকাছি, জানাল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি দিয়ে পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনার…

6 minutes ago

হোয়াইট হাউসে ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম নির্মাণে আদালতের স্থগিতাদেশ

হোয়াইট হাউসে ৪০ কোটি ডলার ব্যয়ে নির্মাণাধীন বিশাল বলরুম প্রকল্পের কাজ স্থগিত করে রায় দিয়েছেন…

13 minutes ago

মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, এটি ছিল জনতার যুদ্ধ: হাফিজ উদ্দিন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল…

17 minutes ago

গুলশানে গোপন বৈঠককালে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় বাংলাদেশ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে…

17 minutes ago

রাশিয়ার তেল আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের পথে যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের একটি বিল মার্কিন…

35 minutes ago

This website uses cookies.