Header Premium (728×90)

Categories: জাতীয়

আওয়ামী লীগের রাজনীতি মানুষ আর গ্রহণ করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মানুষ কখনোই আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজারে ৫০০ শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন রাখেন, কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে? তিনি আরও বলেন, মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায় এবং তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষ তাদের রাজনীতি আর গ্রহণ করবে না।

এর আগে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দরকে কার্যকরভাবে কাজে লাগাতে পারলে দেশের রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বাড়বে। নীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও তিনি জানান। এছাড়া কক্সবাজারের পর্যটন সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো গেলে জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল উঁচু ভবন নির্মাণ করলেই পর্যটনের উন্নয়ন হয় না; প্রকৃতির ভারসাম্য রক্ষা করে পরিকল্পিতভাবে অবকাঠামো গড়ে তুলতে হবে এবং কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বব্যাপী তুলে ধরতে হবে। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে ইচ্ছেমতো বিভিন্ন এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়েছিল। পর্যটন বিকাশের স্বার্থে সেসব এলাকা জরিপের মাধ্যমে পুনর্বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি কক্সবাজারকে কেন্দ্র করে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সরকার একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। এটি বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। অনুষ্ঠানে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ইরানি হামলায় মস্তিষ্কে আঘাত পেয়েছেন ৭০০ মার্কিন সেনা

পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৭০০ মার্কিন সেনা আহত হয়েছেন।…

4 minutes ago

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার ইঙ্গিত ইরানের

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার কথা জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী। তবে এ বিষয়ে…

10 minutes ago

মব সৃষ্টির সুযোগ নিয়ে আ. লীগ ফেরার অপচেষ্টা করতে পারে: রাশেদ খাঁন

জামায়াত ও এনসিপির মব সৃষ্টির সুযোগ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার অপচেষ্টা করতে পারে…

11 minutes ago

ন্যাটো দেশে রাশিয়ার হামলার আশঙ্কা, মার্কিন গোয়েন্দাদের সতর্কতা

ন্যাটো জোটের ঐক্য ও দৃঢ়তা পরীক্ষা করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে যেকোনো সদস্য রাষ্ট্রে রাশিয়া…

18 minutes ago

বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে মুখ খুললেন তাপিয়া

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স ও সাফল্য নিয়ে চলা ষড়যন্ত্র তত্ত্বের কড়া সমালোচনা করলেন এএফএ সভাপতি…

29 minutes ago

হাসিনার বক্তব্যের দায় নিল না ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক প্রেস ব্রিফিংয়ের বক্তব্যের সাথে ভারত সরকারের কোনো…

41 minutes ago

This website uses cookies.