Header Premium (728×90)

Categories: জাতীয়

দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন উত্তেজনা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের সামনে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ঢাকা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারের অভিযোগ, ভারত একজন ‘দণ্ডিত গণহত্যাকারীকে’ রাজনৈতিক বক্তব্য দেওয়ার মঞ্চ করে দিয়েছে, যা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।

বুধবার রাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লির ওই অনুষ্ঠানে হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ ও দেশের জনগণের বিরুদ্ধে ‘বিষোদ্গার’ করেছেন। ভারতের মাটিতে হাসিনার এ ধরনের বক্তব্যকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা হিসেবে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ঢাকা হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ক্ষুব্ধ প্রতিক্রিয়ার কয়েক ঘণ্টা আগে নয়াদিল্লিতে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন হাসিনা। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই ছিল তার প্রথম সংবাদ সম্মেলন। ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে ৭৮ বছর বয়সী হাসিনা অডিও লিংকের মাধ্যমে যুক্ত হন।

বক্তব্যের সময় হাসিনা নিজের বিরুদ্ধে চলমান মামলা, বাংলাদেশের বর্তমান সরকার এবং তার সমর্থকদের পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমার জন্য যে পরিণতিই অপেক্ষা করুক না কেন, আমি আমার জনগণের কাছে ফিরে যাব।’ দেশে ফিরলে তাকে কারাগারে পাঠানো বা হত্যার আশঙ্কা থাকা সত্ত্বেও তিনি দেশে ফেরার বিষয়ে অনড়। হাসিনা আরও বলেন, ‘তারা আমাকে কারাগারে রাখতে পারে। তারা আমাকে হত্যা করতে পারে। যেকোনো কিছুই ঘটতে পারে। কিন্তু তারপরও আমাকে যেতে হবে।’ তিনি দাবি করেন, ব্যক্তিগত নিরাপত্তার হিসাব-নিকাশের অনেক ঊর্ধ্বে তার জীবন চলে গেছে।

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৮: ১০আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৮: ১৩

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

৪৪ সেকেন্ডের লাল কার্ড থেকে অমরত্বে লিওনেল মেসি

৪৪ সেকেন্ডে লাল কার্ড দেখে শুরু হওয়া আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলো বিশ্বকাপ, কোপা আমেরিকা ও…

6 minutes ago

গৌরীপুরে আগুনে পুড়ল শত বছরের ঐতিহাসিক নাট্যমঞ্চ ও সিনেমা হল

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত বছরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক নাট্যমঞ্চ ও ঝলমল সিনেমা হল…

10 minutes ago

সেনবাগে অভিমান করে বাড়ি ছাড়ার পরদিন পুকুরপাড়ে মিলল যুবকের লাশ

নোয়াকালের সেনবাগে পরিবারের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হওয়ার একদিন পর মো. মারুফ নামের…

13 minutes ago

টেকনাফে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার বিকেলে কোস্টগার্ডের…

14 minutes ago

মোদির তিলে তিলে গড়া ভাবমূর্তি চুরমার করেছে ‘ককরোচ’ আন্দোলন: অরুন্ধতী রায়

ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতি, তরুণদের ‘ককরোচ’ আন্দোলন এবং ভারতীয় গণতন্ত্রের বর্তমান সংকট নিয়ে আল জাজিরার…

18 minutes ago

নিষেধাজ্ঞার আগে নেছারাবাদে মাইকিং করে জাটকা বিক্রি

পিরোজপুরের নেছারাবাদে মা ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে মাইকিং করে জাটকা বিক্রির অভিযোগ…

23 minutes ago

This website uses cookies.