
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাভারের দুই বীর শহীদ শেখ আসাবুল ইয়ামিন ও শ্রাবন গাজীর কবর জিয়ারত করেছেন নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। আজ বৃহস্পতিবার তিনি পৃথকভাবে এই দুই শহীদের কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত সম্পন্ন করেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
কবর জিয়ারত সম্পন্ন করার পর ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের এই মহান অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের এই অভূতপূর্ব আত্মত্যাগের ফলেই দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রাম এক নতুন মাত্রা পেয়েছে। রাষ্ট্র ও সমাজের পক্ষ থেকে শহীদদের পরিবারকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দেওয়া অত্যন্ত জরুরি।
তিনি আরও উল্লেখ করেন, শহীদ শেখ আসাবুল ইয়ামিন এবং শ্রাবন গাজী উভয়েই ছিলেন তাদের বাবা-মায়ের একমাত্র সন্তান। সাভারে ৩৬ জুলাইয়ের আন্দোলনে তাদের এই আত্মদান বাংলাদেশের ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ সময় তিনি এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। কবর জিয়ারতের সময় শহীদদের পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২