সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬০ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৭৬৪ শিশুর মৃত্যু হয়েছে। এর বাইরে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৭৪০ জন।
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির তথ্যও প্রকাশ করেছে অধিদপ্তর। সে অনুযায়ী, এখন পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে হারমোনিয়াম উপহার পেলেন ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়। একই দিনে…
খাগড়াছড়ির দীঘিনালায় পথ হারিয়ে ফেলা ১০ বছর বয়সী আরমান হোসেনকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে…
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালিকে ঘিরে সৃষ্ট সংকটের মধ্যে দুই দিনের সরকারি সফরে সৌদি…
সহকর্মীকে ধর্ষণের মামলায় ভারতের তেহেলকা সাময়িকীর সাবেক সম্পাদক তরুণ তেজপালকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন…
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, চলমান গ্যাস সংকট কাটিয়ে উঠতে…
জ্বালানি তেল ও গ্যাস-সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে…
This website uses cookies.