
নতুন বাংলাদেশের পথচলা জুলাই স্মৃতি জাদুঘর থেকেই শুরু হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই জাদুঘরটি আমাদের ইতিহাসের নতুন এক পর্যায় তৈরি করেছে এবং এটিই হবে আমাদের ইতিহাসের মূল কেন্দ্রবিন্দু। কখনো যদি আমরা পথ হারিয়ে ফেলি, তবে এখান থেকেই আবার নতুন করে পথচলা শুরু করব।
বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ড. ইউনূস এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দেশের তরুণ সমাজকে এই ঐতিহাসিক স্মৃতির লেখক হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, তরুণদের এই স্মৃতির অংশীদার করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে গেলাম।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের সর্বস্তরের মানুষকে জুলাই স্মৃতি জাদুঘরটি ঘুরে দেখার জন্য বিশেষভাবে আহ্বান জানান।
অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২