
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে চলমান সংঘর্ষের মধ্যেই এবার উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর পুরান ঢাকার ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাস। মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন, হল দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সংঘর্ষে লিপ্ত দুই পক্ষের শিক্ষার্থীদের হাতে লাঠি ছিল এবং তারা একে অপরের দিকে ইট-পাটকেল ছুড়ছিল। এ সময় অনেকের মাথায় হেলমেট দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনীর সদস্যরা সংঘর্ষ থামাতে ব্যস্ত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২