
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি সম্পত্তি দান করলেও তার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের আইনি অধিকার বজায় রাখতে পারবেন। প্রচলিত 'সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন, ২০২৬'-এ বর্তমানে সম্পত্তি দান করলে মালিকানা ও ভোগদখলের অধিকার সম্পূর্ণভাবে গ্রহীতার কাছে চলে যায়, যা সংশোধনের মাধ্যমে পরিবর্তন আনা হচ্ছে।
একই বৈঠকে 'গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬'-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এই আইনের মাধ্যমে গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিতকরণ এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের একটি সমন্বিত আইনি কাঠামো তৈরি করা হবে। আইনটিতে গুম হওয়া ব্যক্তিকে উদ্ধারের জন্য আদালতের মাধ্যমে তল্লাশি পরোয়ানা জারি, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার, ডিজিটাল সাক্ষ্যের গ্রহণযোগ্যতা এবং সাক্ষী ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীদের জন্য সরকারি আইনগত সহায়তা, চিকিৎসা ও ক্ষতিপূরণ তহবিল গঠনের ব্যবস্থাও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রিসভা বৈঠকে ঔষধ সংক্রান্ত বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে 'অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ২০২৬' এবং 'ঔষধের মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬' বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তবে ১৯৯৪ সালের বিদ্যমান অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ও সরকারি মূল্য নির্ধারণ ব্যবস্থা বহাল থাকবে বলে জানানো হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২