

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা সময়সূচি এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা তৈরির জন্য সংসদ সচিবালয়কে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। তারা ভোটার তালিকা সরবরাহ করলে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার বিষয়ে আখতার আহমেদ বলেন, দেশে বর্তমানে ৬০টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, যার মধ্যে একটির নিবন্ধন স্থগিত আছে। বাকি ৫৯টি দলের মধ্যে ৩৮টি দল তাদের বাৎসরিক অডিট রিপোর্ট জমা দিয়েছে। এছাড়া ১৩টি দল রিপোর্ট জমা দেওয়ার সময় বাড়ানোর জন্য ইসির কাছে আবেদন করেছে।
তিনি আরও জানান, আটটি রাজনৈতিক দল অডিট রিপোর্ট জমা দেওয়ার জন্য কোনো আবেদন করেনি, অর্থাৎ তারা এ বিষয়ে সাড়া দেয়নি। যারা সময় বাড়ানোর আবেদন করেছে, তাদের জন্য কমিশন সময় বাড়াবে বলে উল্লেখ করেন ইসি সচিব। তিনি বলেন, অতীতেও এই সময় বাড়ানো হয়েছে। যারা এখনো প্রতিবেদন জমা দেয়নি, তাদের আইনের বরখেলাপের বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২