

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যদি একটি প্রভাবমুক্ত বিচার বিভাগ গড়ে তোলা সম্ভব হয়, তবে দেশের সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। রোববার বেলা ২টার দিকে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ একটি ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে। এখন দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা সুদৃঢ় করার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তার মতে, গণতন্ত্র কার্যকর থাকলে অন্যান্য উন্নয়নমূলক কাজগুলো সহজ হয়ে যায়। তিনি আরও বলেন, প্রশাসনকে দক্ষ করে গড়ে তোলা এবং সংসদের কমিটিগুলোকে সক্রিয় ও কার্যকর করতে পারলে গণতন্ত্র অনেক দূর এগিয়ে যাবে।
দেশের বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে বিএনপি মহাসচিব বলেন, সমস্যা ও মতবিরোধ থাকবেই, তবে আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই এখন মূল লক্ষ্য। এ প্রসঙ্গে ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, প্রতিবেশী দেশটিতে অনেক সমস্যা থাকা সত্ত্বেও তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো—বিশেষ করে স্বাধীন বিচার বিভাগ, দক্ষ প্রশাসন ও শক্তিশালী মিডিয়া—দেশটির গণতন্ত্রকে টিকিয়ে রেখেছে।
আইনজীবী ও বিচারকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আইনের শাসন ও ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, দুর্ভাগ্যবশত গত বেশ কিছু সময় ধরে মানুষ এই ন্যায়বিচারের জায়গা থেকে বঞ্চিত হয়েছে। তবে আগামী দিনগুলোতে ন্যায়বিচার, আইনের শাসন এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করাই তাদের অঙ্গীকার।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২