প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৯: ৩৩ আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৯: ৪১
জাতি হিসেবে গত ৫৫ বছরে বাংলাদেশ কতটা বিকশিত হতে পেরেছে, এমন প্রশ্ন তুলেছেন আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘বিপ্লব ও বিজয়ে ৩৬ জুলাই: নতুন প্রত্যাশায় আগামীর ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।
মাহমুদুর রহমান বলেন, একটি জাতি হিসেবে সফল হতে হলে আগে নিজেদের জাতিসত্তার সংজ্ঞা নির্ধারণ করতে হবে। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের জাতিসত্তা নির্ধারণের ক্ষেত্রে ইতিহাস পর্যালোচনা এবং বাঙালি পরিচয়ের বিকাশ নিয়ে আরও গবেষণা প্রয়োজন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর মাধ্যমে রাষ্ট্রের পরিচয় সামনে এনেছিলেন, তবে সেই ধারণার বুদ্ধিবৃত্তিক ব্যাখ্যা ও পর্যালোচনার প্রয়োজন ছিল বলে তিনি মন্তব্য করেন।
উচ্চশিক্ষায় দলীয়করণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জুলাই বিপ্লবের অন্যতম দাবি ছিল মেধা ও বৈষম্যহীনতা। অথচ রাজনৈতিক পরিচয়ের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। তিনি শিক্ষক সংগঠনগুলোকে দলীয় প্রভাবমুক্ত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভিন্নমতের জন্য দরজা খোলা রাখতে হবে।
শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, দেশের জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর এবং রাষ্ট্র ও জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তিনি তরুণদের বিদেশমুখী হওয়াকে জাতির ব্যর্থতা হিসেবে অভিহিত করে বলেন, শিক্ষকদের সরাসরি রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের ক্ষমতা না থাকলেও তারা একটি শক্তিশালী ‘ইন্টেলেকচুয়াল প্রেসার গ্রুপ’ হিসেবে কাজ করতে পারেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ইউটিএল-এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়া জরুরি। এছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও শ্রেণিকক্ষ মূল্যায়ন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষকতা শুধু পাঠ্যসূচি শেষ করা নয়, বরং একটি প্রজন্ম গড়ার দায়িত্ব।
সেমিনারে আরও বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অনেকেই। অনুষ্ঠানে ইউটিএল-এর কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং প্রয়াত অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বাসের সন্তান ওয়াসিফ রহমান তার বাবার স্মৃতিচারণ করেন।
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
This website uses cookies.