Header Premium (728×90)

Categories: জাতীয়

চীনের নেতৃত্বাধীন বিশ্ব এআই সংস্থায় পর্যবেক্ষক হচ্ছে বাংলাদেশ

চীনের নেতৃত্বাধীন বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক সহযোগিতা সংস্থার (ডব্লিউএআইসিও) পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সাংহাইভিত্তিক এই আন্তর্জাতিক সংস্থাটি গত ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে ২৯টি দেশ নিয়ে যাত্রা শুরু করে। সংস্থাটির মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে উদ্ভাবনের ক্ষেত্রে বৈশ্বিক সহযোগিতা গভীর করা, আন্তর্জাতিকভাবে ডিজিটাল বিভক্তি কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রসার ঘটানো এবং বিশ্বজুড়ে এআইয়ের অগ্রগতির ক্ষেত্রে একটি উন্মুক্ত, নিরপেক্ষ ও বৈষম্যমুক্ত পরিবেশকে সমর্থন দেওয়া। এ ছাড়া নতুন ও দ্রুত বিকাশমান এই প্রযুক্তি যেন মানুষের জন্য নিরাপদ ও কল্যাণকর থাকে, তা নিশ্চিত করতে এআইয়ের একটি আন্তর্জাতিক নিয়ন্ত্রক কাঠামো তৈরির কাজ এগিয়ে নেওয়াও এই জোটের অন্যতম উদ্দেশ্য।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ডব্লিউএআইসিওতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি সম্প্রতি দ্বিপক্ষীয় আলোচনায় গুরুত্ব পায়। গত ২২ জুলাই ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ওয়াং ই বাংলাদেশকে এই সংস্থায় যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানান। এরপর গত বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমানের সঙ্গে দেখা করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন ও পর্যালোচনার পাশাপাশি ডব্লিউএআইসিওতে যুক্ততার বিষয়ে আলোচনা করেন।

এর আগে গত মাসে চীনের সাংহাইয়ে এআইবিষয়ক সম্মেলন এবং বৈশ্বিক এআইবিষয়ক সুশাসন নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং জাতিসংঘের মহাসচিবসহ অন্তত ১০০টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। ওই সম্মেলনের একটি উচ্চপর্যায়ের সভায় প্রাথমিকভাবে ২৯টি দেশকে সদস্য করে এই নতুন জোটের ঘোষণা দেয় চীন। এই জোটে প্রাথমিক সদস্যদেশের মধ্যে রাশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও সেনেগালসহ ‘গ্লোবাল সাউথ’-এর (উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশ) কয়েকটি দেশ রয়েছে। সাংহাইয়ের ওই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

বাংলাদেশ এমন এক সময়ে চীনের নেতৃত্বাধীন এই সংস্থায় যোগ দেওয়ার কথা জানাল, যার কাছাকাছি সময়ে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। ওই আলোচনায় প্রধানমন্ত্রী বাংলাদেশে আইটি খাতে মার্কিন বিনিয়োগ আকর্ষণের আগ্রহ প্রকাশ করেন। এ সময় সার্জিও গর বলেন, এ খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে দেশটি যুক্তরাষ্ট্রের ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগের অংশীদার হতে পারে।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৫ সালের ডিসেম্বরে ‘প্যাক্স সিলিকা’ নামের একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ও নিরাপত্তাবিষয়ক উদ্যোগ গ্রহণ করে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর এবং গুরুত্বপূর্ণ খনিজের নিরাপদ ও নির্ভরযোগ্য বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল গড়ে তোলাই এই মার্কিন উদ্যোগের মূল লক্ষ্য।

মার্কিন বিশেষ দূত সার্জিও গর গত বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও বৈঠক করেন। ওই বৈঠকের পর বাংলাদেশে চীনা প্রযুক্তি ব্যবহারের বিষয়ে ওয়াশিংটন কোনো উদ্বেগ প্রকাশ করেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা একটা প্রক্রিয়া, যেটা আমরা দেখতে পাচ্ছি, দুনিয়াতে দুই রকম সিস্টেম তৈরি হচ্ছে; দুনিয়াটা দুই রকম ব্লকে ভাগ হয়ে যাচ্ছে। এটা ক্রমবিকাশমান প্রযুক্তি, আমরা অনেক কিছুই জানি না। নতুন যে প্রতিষ্ঠান হয়েছে, ওয়ার্ল্ড এআই কো-অপারেশন অর্গানাইজেশন—যুক্তরাষ্ট্র এখন সেটা পর্যালোচনা করছে। এখনো তো তাদের পুরো অভিমতটা আমরা জানি না।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম

শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…

2 minutes ago

উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…

19 minutes ago

আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…

21 minutes ago

হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…

30 minutes ago

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…

35 minutes ago

জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে চাল, আটা, ময়দা ও ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর…

43 minutes ago

This website uses cookies.