Header Premium (728×90)

Categories: জাতীয়

খুলনায় ছাত্রশিবিরের ‘জুলাই রিবর্ণ ম্যারাথন’ অনুষ্ঠিত

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খুলনায় ‘জুলাই রিবর্ণ ম্যারাথন’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সোনাডাঙ্গা উত্তর সাংগঠনিক থানা শাখা। শুক্রবার নগরীর শিববাড়ি মোড় থেকে এই ম্যারাথন শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান। সোনাডাঙ্গা থানা (উত্তর) সভাপতি আব্দুল্লাহ মুয়াজের সভাপতিত্বে এবং শাখার সেক্রেটারি রাকিব হাসানের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও সোনাডাঙ্গা অঞ্চল পরিচালক আব্দুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে রাকিব হাসান বলেন, “জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশের পথচলার দিশা দেখিয়েছে। ফ্যাসিবাদকে তাড়িয়ে নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে জুলাইয়ে শত শত মানুষ রক্ত দিয়েছে। সেই আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে। তবেই জুলাই শহীদদের আত্মত্যাগ প্রকৃত অর্থ খুঁজে পাবে।” তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই জুলাই চিরজীবী হবে, ইনশাআল্লাহ।”

আয়োজকরা জানান, ম্যারাথনে সোনাডাঙ্গা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও চেতনা তুলে ধরে কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ২১: ৫৬আপডেট : ৩১ জুলাই ২০২৬, ২২: ১১

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

21 seconds ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

8 minutes ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

11 minutes ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

14 minutes ago

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

34 minutes ago

বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার

রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় কিশোর চালক আজান…

38 minutes ago

This website uses cookies.