
বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা বা ট্রাভেল অ্যাডভাইজরি হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকার বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতার মাত্রা লেভেল-৩ অর্থাৎ ‘পুনর্বিবেচনা করে ভ্রমণ’ থেকে কমিয়ে লেভেল-২ বা ‘অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ’-এ নামিয়ে এনেছে। যুক্তরাষ্ট্রের এই মূল্যায়নের মাধ্যমে বাংলাদেশ এখন ভ্রমণের জন্য আগের চেয়ে নিরাপদ বলে বিবেচিত হচ্ছে।
বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর-এর মধ্যে একটি ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে ভ্রমণ সতর্কতা পরিবর্তনের বিষয়টি অবহিত করেন।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি তাদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে, যা এই ইতিবাচক পরিবর্তনের পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া এই পদক্ষেপ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও সুসংহত করার ইঙ্গিত বহন করে।
বাংলাদেশ সরকার মনে করে, ভ্রমণ সতর্কতার এই উন্নয়ন দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের পারস্পরিক যোগাযোগের অনুকূল পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের ধারাবাহিক প্রচেষ্টারই আন্তর্জাতিক স্বীকৃতি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২