নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহাসিক চাঁদ খোসালের মসজিদের দানবাক্স থেকে ছয় মাসে মোট ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আরিফুর রহমানের উপস্থিতিতে দানবাক্সটি খোলা হয় এবং অর্থ গণনা করা হয়।
মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মজনুর রহমান জানান, দানবাক্সের ভেতর থেকে নগদ ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে। এছাড়া দান হিসেবে পাওয়া হাঁস-মুরগি, কবুতর ও ছাগলসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে আরও ৩ লাখ ৪৫ হাজার টাকা সংগৃহীত হয়েছে। সব মিলিয়ে মোট ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা জমা হয়েছে।
কমিটি সূত্রে জানা গেছে, প্রতি ছয় মাস পরপর মসজিদের দানবাক্স খোলা হয়ে থাকে। ঐতিহাসিক এই মসজিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লি ও দর্শনার্থীরা এসে নিয়মিত দান করে থাকেন। মসজিদের নিজস্ব ব্যাংক হিসাবেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সঞ্চিত রয়েছে বলে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আরিফুর রহমান জানান, দানবাক্স থেকে পাওয়া এই পুরো অর্থ মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হবে। পরবর্তীতে মসজিদের উন্নয়নমূলক কাজ এবং প্রয়োজনীয় প্রয়োজনে এই অর্থ ব্যয় করা হবে।
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১২: ২৭আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১২: ৩৫
লক্ষ্মীপুর জেলার ছয় থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পাঁচ ঘণ্টার এ অভিযানে…
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সরকারি সফরে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। সফরকালে তিনি মার্কিন…
গাজীপুরে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে বাথরুমে যাওয়ার কথা বলে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন…
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘন্টিবাজার এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত…
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার…
রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিরপুর মডেল থানার ওসিসহ মোট পাঁচ…
This website uses cookies.