
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারিক কার্যক্রম নিয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) পর্যবেক্ষণ সরকার আমলে নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে বেসরকারি সংস্থা ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে আইনি সহায়তা বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এইচআরডব্লিউর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিচালনায় কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। এই পর্যবেক্ষণ সম্পর্কে জানতে চাওয়া হলে আইনমন্ত্রী বলেন, মানবাধিকার সংস্থাটি যে পর্যবেক্ষণ দিয়েছে, তা সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। তিনি জানান, তাদের দায়িত্ব হলো এই পর্যবেক্ষণ আমলে নিয়ে বিষয়টি খতিয়ে দেখা।
মন্ত্রী আরও বলেন, ওনারা যদি কোনো অভিযোগ করে থাকেন, যে-ই অভিযোগ করুক, সে অভিযোগটা আমাদের খতিয়ে দেখার জন্য কগনিজেন্সে নেওয়া, আমরা কগনিজেন্সে নিচ্ছি। তিনি স্পষ্ট করেন যে, সরকার এই পর্যবেক্ষণকে উপেক্ষা করছে না এবং সংস্থাটি সঠিক কি ভুল বলছে—সে বিতর্কেও না গিয়ে বিষয়টি যাচাই করে দেখা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২