

নিজের পকেট ভারী না করে নেতা-কর্মীদের জন্য কিছু করার আহ্বান জানিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাদিমুর রহমান শিশিরের একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করেন তিনি।
পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং কুমিল্লা দক্ষিণ জেলার বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতারা এতে সহমত জানিয়ে বিভিন্ন মন্তব্য করেন।
নাদিমুর রহমান শিশির তার পোস্টে লেখেন, ‘সময় থাকতে নেতা-কর্মীদের জন্য কিছু করেন। আপনাদের নিজের প্রয়োজন হলে কর্মীদের কথা মনে পড়ে, কিন্তু তারা কীভাবে চলছেন—একবারও কি খোঁজ নিয়েছেন! এখনও সময় আছে। নিজের পকেট ভারী না করে কর্মীদের জন্য কিছু করেন।’
এই পোস্টে আতিকুর রহমান ভূঁইয়া নামে এক ছাত্রদল নেতা মন্তব্য করেন, ‘কর্মীরা না খেয়ে মারা যাচ্ছে, আর নেতারা বিলাসবহুল জীবনযাপন করছেন।’ সোহাগ হোসেন নামে আরেকজন লেখেন, ‘ভাই একমাত্র আপনার মুখে শুনি কর্মীদের নিয়ে কথা। ভাই আমরা যারা কর্মী আছি তারা হলো বিনা বেতনের লেবার।’
উল্লেখ্য, নাদিমুর রহমান শিশির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন। গত বছর কেন্দ্রীয় ছাত্রদল তাদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করে।
দৈনিক আমার দেশকে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কয়েকজন সাবেক নেতা জানান, ‘আমাদের নেতৃত্বে কুমিল্লায় আন্দোলন হয়েছিল। কিন্তু আমরা যারা গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি, আজ সঠিক মূল্যায়ন পাচ্ছি না।’
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৯: ১৪আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৯: ৪৮
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২