
স্বাস্থ্যখাতে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবের কারণে দুর্নীতির ব্যাপক সুযোগ তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে আমলাতান্ত্রিক জটিলতা, চিকিৎসক ও নার্স সংকট এবং কাঠামোগত দুর্বলতায় ভুগছে। এসব মৌলিক সমস্যার সমাধান না করা পর্যন্ত স্বাস্থ্যসেবার মানোন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।
তিনি অভিযোগ করে বলেন, স্বাস্থ্যখাতে দলীয়করণের ফলে দুর্নীতির পথ প্রশস্ত হচ্ছে। জুলাই অভ্যুত্থানে যারা দায়িত্ব পালন করেছেন অথবা যারা বর্তমান সরকারের সমর্থক নন—এমন চিকিৎসকদের এখনো আগের মতোই বদলি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
সরকারি সুবিধা ও কার্ড বিতরণেও দলীয়করণের প্রবণতা স্পষ্ট বলে নাহিদ ইসলাম উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, কৃষক কার্ড ও চিকিৎসা কার্ডসহ সরকারের বিভিন্ন উদ্যোগের সুবিধা কেবল বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিরাই পাচ্ছেন।
নির্বাচন ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, গত ১৬ বছর ধরে দেশের মানুষের প্রধান দাবি ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু বর্তমান সরকার শুরুতেই নির্বাচন কমিশনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২