রাজধানীজুড়ে তীব্র গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চালকরা। মঙ্গলবার দুপুরে গাবতলীর এসপি ফিলিং স্টেশনের সামনে সিএনজি অটোরিকশাচালক আব্দুল খালেক জানান, রোদ-বৃষ্টি উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে ৫ ঘণ্টা অপেক্ষার পর তিনি মাত্র ৮০ টাকার গ্যাস পেয়েছেন। এই গ্যাসে গাড়ি কতক্ষণ চলবে তা নিয়ে অনিশ্চয়তায় আছেন তিনি। আয় ধরে রাখতে বাধ্য হয়েই বারবার লাইনে দাঁড়াতে হচ্ছে বলে জানান এই চালক। খালেক আরও বলেন, গ্যাস সংকট সমাধানে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় চালকদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হবে।
গাবতলীর খালেক ফিলিং স্টেশন, আল-মাহমুদ ফিলিং স্টেশন, সোহরাব সার্ভিস স্টেশন, মোহনা ফিলিং স্টেশন, শাহনাজ ফিলিং স্টেশন ও ডেইনসো ফিলিং স্টেশনেও এদিন যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। একই চিত্র ছিল মিরপুর-১২, কালশী, মিরপুর-১০ ও সেনপাড়া এলাকার স্টেশনগুলোতেও। কাজীপাড়ার বাসিন্দা ও প্রাইভেটকারচালক খলিল জানান, তার বাসার পাশের স্টেশনে সরবরাহ বন্ধ থাকায় তিনি গাবতলীতে এসেছেন, কিন্তু সেখানেও দীর্ঘ লাইন।
শাহবাগ সিএনজি স্টেশনে অপেক্ষমাণ চালক আতিকুর রহমান জানান, ভোরের দিকে লাইনে দাঁড়িয়েও কয়েক ঘণ্টা পার হয়ে গেছে, এখনো গ্যাস পাননি। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এভাবে সারা দিন কেটে গেলে আজ কোনো আয় হবে না। এছাড়া রামপুরা, হাতিরঝিল, মগবাজার, নিউমার্কেট, সেগুনবাগিচা, বিজয় সরণি, ফকিরাপুল, শান্তিবাগ ও ফার্মগেট এলাকার ফিলিং স্টেশনগুলোয় গ্যাস সংকট চরমে পৌঁছেছে। যাত্রাবাড়ীর সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন কোম্পানি লিমিটেড, জয়কালি মন্দির রোডের এইচএস এন্টারপ্রাইজ লিমিটেড, ডেমরার রাসেল ফিলিং ও হাজী সিএনজি ফিলিং স্টেশনেও একই রকম লম্বা লাইন ছিল।
গ্যাস সংকটের প্রভাব পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও। সেগুনবাগিচার বাসিন্দা শফিক জানান, রান্নাবান্না ঠিকমতো না হওয়ায় বাইরে থেকে খাবার আনতে হচ্ছে, যা সংসারের খরচ বাড়িয়ে দিয়েছে।
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
This website uses cookies.