
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় নগরীর প্রেসক্লাবের সামনে থেকে জেলা ও মহানগর এনসিপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আল মামুন, মহানগরের সদস্যসচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আলমগীর নয়ন এবং জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি প্রমুখ।
সমাবেশে বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন অকৃতজ্ঞ ব্যক্তি হিসেবে অভিহিত করে তার পদত্যাগ দাবি করেন। তারা বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যে ছাত্র-জনতার অবস্থানের কারণে এই দায়িত্বে আছেন, সেই মহানায়ক ও মহাযোদ্ধাদের ওপর তার দায়িত্ব পালনকালীন সময়ে হামলা হওয়াটা দুঃখজনক। বক্তারা আরও উল্লেখ করেন, তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হওয়ার পেছনে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, নাহিদ ইসলাম ও আখতার হোসেনসহ ছাত্রনেতাদের বড় অবদান রয়েছে।
সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সংঘটিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এই হামলায় ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসীরা জড়িত। তারা এসব হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলা, ভয়ভীতি বা সন্ত্রাস দিয়ে মানুষের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকার দমন করা যাবে না। তারা অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২